ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১

superadmin | আপডেট: ০৯ জুন ২০২৫ - ১২:০৭:৫৮ পিএম

প্রেস বিজ্ঞপ্তি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়কুমোর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ডিভিশন এর ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্ত ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ক্যাপ্টেন খালিদ এর নেতৃত্বে একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। ০৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯ টায় শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খালিদ।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর একটি দল অংশগ্রহণ করে এবং একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানকালে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ১৪৫ বোতল ফেনসিডিল, ২৪টি ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা।

ঘটনাস্থল থেকে মোঃ এনামুল হক (৪০) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং মামলার কার্যক্রম বর্তমানে স্থানীয় থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। সেনাবাহিনী জনগণকে সচেতন থাকার এবং সন্দেহভাজন মাদককারবারি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছে

কিউটিভি/রাখি/০৯.০৬.২০২৫/সকাল ১১.৫৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad