ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কোন সবজি খেলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যায়, জানালেন চিকিৎসক

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ১০:১৮:২২ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : অনিয়ন্ত্রিত খাবারদাবারে সবচেয়ে ক্ষতি হয় লিভারের। আর অতিরিক্ত পরিমাণে তেল, ঘি, মসলা কিংবা মদপান করলে লিভারে ফ্যাট জমতে শুরু করে। সে কারণে লিভারের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। সেখান থেকেই বিভিন্ন রোগের সূত্রপাত ঘটে। সৃষ্টি হয় ফ্যাটি লিভার, লিভার সিরোসিসের মতো রোগ। 

এছাড়া নানা ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। তাই লিভার থেকে দূষিত পদার্থ বের করা ভীষণ জরুরি। এজন্য আপনার করণীয় কী। আর লিভার ডিটক্সের জন্যই বা খাবেন কী? সে বিষয়ে পরামর্শ দিয়েছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের বিশেষজ্ঞ চিকিৎসক জোসেফ সালহাব।

বর্তমানে ডিটক্স ওয়াটার খাওয়ার ট্রেন্ড চালু হয়েছে। কিন্তু ডিটক্স ড্রিংক্স না খেয়েও লিভার থেকে টক্সিন বের করা যায়। এর জন্য কিছু খাবার নিয়মিত খেতে হবে। এ বিষয়ে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. জোসেফ সালহাব বেশ কিছু সবজির কথা উল্লেখ করেছেন, যেগুলো লিভার থেকে টক্সিন বের করতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। চলুন জেনে নিই কোনো সবজি খেলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যাবে—

সালহাব বলেন, ব্রকোলি, ব্রাসেলস ব্রকোলি, কেল, বাঁধাকপি, বকচই, সর্ষে শাক, ওলকপি, ফুলকপির মতো সবজি খেলে লিভারের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আসলে এ ধরনের কপিজাতীয় সবজি লিভারে পুষ্টি প্রদানের মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয়। এছাড়া এ ধরনের সবজিতে সালফোরাফেন নামের একটি যৌগ রয়েছে, যা লিভার ডিটক্সিফাইয়ের কাজ করে।

তিনি বলেন, আর লিভারের রোগ থেকে বাঁচতে হলে পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি মদপান থেকে বিরত থাকতে হবে। আর লেবুর রস, তাজা ফল, হলুদ, গোলমরিচের মতো খাবার ও মসলা খেলেও লিভারের সমস্যা থেকে দূরে থাকবেন। আর খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে প্রতিদিন শরীরচর্চা করার কথাও জানান  ডা. জোসেফ সালহাব।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad