ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৮:৪২:৩৪ পিএম

ডেস্ক নিউজ : ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) দক্ষিণ এশিয়া ডিভিশনের প্রধান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে বৈঠকে ইইএএস-এর দক্ষিণ এশিয়া ডেস্কের দুই কর্মকর্তা—লেন ভিলাডসেন এবং রোশান লিম্যান উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি ফরেইন রিলেশন্স ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি ফরেইন রিলেশন্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বোঝাপড়া, বাক-স্বাধীনতা ও আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়। চার্লস হোয়াইটলি বাংলাদেশের জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সকল চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad