ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মাঠের পারফরম্যান্সে কি আড়াল হচ্ছে ক্লাব বিশ্বকাপ আয়োজনের দুর্বলতা?

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ১০:০৬:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আগামী বছর বিশ্বকাপ ফুটবলের ভালো একটি প্রস্তুতির লক্ষ্যেই মার্কিন মুলুকে অনুষ্ঠিত হচ্ছে এ আসর। তবে দর্শক খরা, প্রচন্ড গরম সেইসাথে নিম্নমানের মাঠ— সবমিলিয়ে তীব্র সমালোচনার মধ্যে শেষ হয় আসরের গ্রুপ পর্ব।

তবে সেই দৃশ্যপট কিছুটা হলেও পাল্টেছে রাউন্ড অব সিক্সটিনে। অঘটন আর চমকের শেষ ষোলোতে একইদিনে বিদায় নিয়েছে দুই ইউরোপ জায়ান্ট ম্যানসিটি ও ইন্টার মিলান। বিপরীতে শেষ আটের টিকিট কেটে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে সৌদি ক্লাব আল হিলাল ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। আর বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিলেও মন জয় করেছে মেক্সিকান ক্লাব মন্তেইরে।

এখন প্রশ্ন উঠতেই পারে, তবে কি মাঠের পারফরম্যান্সে কি আড়াল হচ্ছে ক্লাব বিশ্বকাপ আয়োজনের দুর্বলতা? গ্রপ পর্বের পর দুর্দান্ত নকআউট পর্ব শুরু হয়েছে, যেখানে মাঠের খেলা ঠিক এই মুহূর্তে বেশ ভালোভাবেই উপভোগ করছে ফুটবল ভক্তরা। রাউন্ড অব সিক্সটিনের শেষ দিনে য়্যুভেন্টাসকে হারিয়ে রিয়াল ও মন্তেইরেকে হারিয়ে ডর্টমুন্ড নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। রোববার শেষ আটের শেষ ম্যাচে মুখোমুখি হবে এ দু’দল।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার মধ্যরাতে মুখোমুখি হবে আসরে চমক উপহার দেয়া দুই দল আল হিলাল ও ফ্লুমিনেন্স। ম্যানসিটিকে বিদায় করা সৌদি ক্লাব আল হিলালের সামনে সুযোগ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার। বিপরীতে কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। কারণ রাউন্ড অব সিক্সটিনে তারা হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দল ইন্টার মিলানকে।

আসরে টিকে থাকা একমাত্র ইংলিশ ক্লাব চেলসিও পেয়েছে সহজ প্রতিপক্ষ। শনিবার সকালে তারা লড়বে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে। এর আগে, গ্রুপ পর্বে ব্রাজিলিয়ান আরেক ক্লাব ফ্ল্যামেঙ্গের কাছে হারের তিক্ত স্মৃতি আছে ইংলিশ ক্লাবটির। আর ইন্টার মিলানকে রুখে দেয়ার সুখস্মৃতি পালমেইরাসের।

শেষ আটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে পিএসজি ও বায়ার্ন মিউনিখের লড়াই। গ্রুপ পর্বে বোটাফোগোর কাছে হারের তিক্ত স্মৃতি ভুলে রাউন্ড অব সিক্সটিনে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। আর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী এক দল জার্মান চ্যাম্পিয়নরা।

শেষ আটে এসে আসর কিছুটা রঙিন হয়েছে— এটি যেমন সত্য, তেমনি মাঠ, দর্শক খরার সাথে অবকাঠামো ও আবহাওয়া কেন্দ্রিক ইস্যুতে শুরুর দিকে নেতিবাচক আলোচনাতেও ছিল ক্লাব ফুটবলের এই বৈশ্বিক আসর।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad