ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

শিবিরের কাউন্সিল ‘পাতানো ও নাটকপূর্ণ’: ছাত্রদল সাধারণ সম্পাদক

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৫ - ০৮:৩১:৩৪ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কাউন্সিল ‘পাতানো এবং নাটকপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শিবিরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না। তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় হয় আপনারা দেখেছেন।’

প্রায় ১৪ বছর পর মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।

শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কোথাও কোথাও অনেকটা মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল এবং ছাত্রশিবিরকে। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad