ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাপানের ওপর ৩৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৯:০৮:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যদি আগামী সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বাণিজ্য চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি গত এপ্রিলে আরোপিত ২৪ শতাংশ শুল্কের চেয়েও বেশি হবে।

গত ২ এপ্রিল, ট্রাম্প জাপানসহ বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছিলেন, যাতে তারা ৯০ দিনের মধ্যে ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে পারে। এই সময়সীমা ৯ জুলাই শেষ হচ্ছে এবং ট্রাম্প ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি এটিকে আর বাড়াবেন না।

জাপানের সাথে চুক্তির সম্ভাবনা নিয়েও ট্রাম্প সন্দেহ প্রকাশ করেছেন। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা জাপানের সাথে আলোচনা করছি, কিন্তু আমি নিশ্চিত নই যে চুক্তি হবে। আমার সন্দেহ আছে।’

ট্রাম্পের এই হুমকির বিষয়ে জাপান সরাসরি কোনো মন্তব্য করতে চায়নি। ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বুধবার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমরা জানি, তবে মার্কিন কর্মকর্তাদের প্রতিটি মন্তব্যের জবাব দেই না।’

বর্তমানে জাপানের বেশিরভাগ রফতানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর বাইরে, জাপানি গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক রয়েছে।

এর আগে, জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি স্পষ্ট করে দিয়েছিলেন যে ওয়াশিংটনের সাথে কোনো চুক্তি করতে গিয়ে জাপান এমন কোনো শর্ত মানবে না, যা দেশটির কৃষকদের ক্ষতির মুখে ফেলে।

আগামী ৯ জুলাইয়ের মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে জাপানের রফতানিকারকদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ফলে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: জাপান টাইমস।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad