ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৫:৪৫:৫০ পিএম

ডেস্ক নিউজ : আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার (২ জুলাই) নির্বাচন ভবনে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এই চুক্তির আওতায় ইসির প্রাতিষ্ঠানিক, কারিগরি ও কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে জাপান ৬৯৫ মিলিয়ন ইয়েন (প্রায় ৪৮ লাখ মার্কিন ডলার) অনুদান দেবে।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রার এক সন্ধিক্ষণে রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রুপান্তরের চেষ্টাকে জাপান পূর্ণ সমর্থন করে। স্টেফান লিলার বলেন, জাপানের সহায়তা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সাহায্য করবে। এই নির্বাচনী সহায়তা গণতান্ত্রিক উন্নয়নকে এগিয়ে নেবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ, জাপান ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসি এই অর্থ যথাযথভাবে কাজে লাগাবে। এছাড়া ইউএনডিপি সহায়তা অব্যাহত রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad