ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ২৩ জুন ২০২৫ - ১০:০৭:২৪ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ছয়জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত শনিবার বিকালে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কাজী আবদুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)। তারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

এরই মধ্যে আবদুল আউয়ালের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি নগরীতে বসবাস করতেন। অন্যদিকে রাবেয়া খাতুন নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা ছিলেন। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ৪ জুনের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছয়জনের। আক্রান্তদের মধ্যে ৬৯ জনই নগরীর বাসিন্দা। এছাড়া মৃত ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

 

কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ১০:০৫

▎সর্বশেষ

ad