ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

করোনা: চট্টগ্রামে একদিনে ১০ রোগী শনাক্ত

Ayesha Siddika | আপডেট: ১৭ জুন ২০২৫ - ০৮:৫৩:২১ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরা প্রত্যেকেই নগরীর বাসিন্দা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৩১৯ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২টি, মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাব ও মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪টি করে, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬টি, পার্কভিউ হাসপাতালে ২৬টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ৪ জুন থেকে চট্টগ্রামে নতুন করে ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি ৩২ জনই নগরীর বাসিন্দা। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ৮:৫৪

▎সর্বশেষ

ad