ব্রেকিং নিউজ
জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

একসঙ্গে চমক নিয়ে আসছেন আসিফ ও ইমরান

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৫ - ০৯:৫৮:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় দুই মুখ আসিফ আকবর ও ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কের মধুরতা যেমন দৃঢ় সেই সঙ্গে দু’জন দুজ’নার কাজের প্রতি মুগ্ধতাও অনেক। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন এই দুই তারকা। তবে একসঙ্গে কাজ করতে তাদের খুব একটা দেখা যায়নি। কিন্তু এবার সংগীতের দুই প্রজন্মের এই দুই তারকাকে একীভূত করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি প্রকাশ করতে যাচ্ছে এই দুই তারকার গান।

বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’এ গান নিয়ে ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভিতর অন্যরকম এক অনুভুতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায় নতুন বছরে তারা শোতাদের উপহার দিচ্ছে ‘মন জানে’ শিরোনামের এই গান। ৫ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মনজানে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

 

 

কিউটিভি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫৫

▎সর্বশেষ

ad