ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ - ০৭:২৮:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার ড্রাফট। এবারের ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে নাঙ্গাহার কসমিক। তার পর একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন ডানহাতি পেসার নাহিদ রানা। তাকে দলে নিয়েছে টিম পাকতিয়া।

এখনো ড্রাফটের বেশ কয়েকটি ক্যাটাগরির খেলোয়াড় বাছাই বাকি রয়েছে। ফলে সাকিব ও নাহিদের পর আরও বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের ড্রাফটে চারটি ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ৩০ জন ক্রিকেটার। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন পাঁচজন করে। গোল্ড ক্যাটাগরিতে ১৩ জন এবং সিলভার ক্যাটাগরিতে আছেন সাতজন বাংলাদেশি ক্রিকেটার।

 

 

আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad