ডেস্ক নিউজ : ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘১২ কেজির সিলিন্ডারপ্রতি ২২৩ টাকা দাম বাড়িয়ে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ২০৬০ টাকা। অথচ বাজারে আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকা করে।’
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজির বাজার বেশ অস্থির হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারে দর ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। ফলে খুচরা বাজারে ১ হাজার ৫৮৫ টাকার এলপিজি কোথাও কোথাও ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বেচাকেনা হতে থাকে।
আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৮
