ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ - ০৭:৪৯:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : টালিউডের ‘মহাগুরু’, বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’ অভিনেতা মিঠুন চক্রবর্তী তার অভিনয়ের জন্য ভারতবর্ষের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। তার এ জনপ্রিয়তাই ক্যারিয়ারে আরেকটি সংযোজন। এবার বাংলার অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘স্টার লাইট অনন্য সম্মান’ অর্জন।

রেড কার্পেটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক। মঞ্চে দাঁড়িয়ে এ কিংবদন্তি ‘ফাটাকেষ্ট’খ্যাত অভিনেতার হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্য সংগঠক অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। এ সময় ‘স্টার লাইট অনন্য সম্মান’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের বিশিষ্ট কলাকুশলীরা— অভিনেতা যশ দশগুপ্ত, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, অভিনেতা বিশ্বনাথ বসু, অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

পায়েল মিঠাই সরকারের দুর্দান্ত উপস্থাপনা তাক লাগিয়ে দিয়েছিল উপস্থিত দর্শকদের। এত সুন্দর উদ্যোগ ও উপস্থাপনার জন্য পায়েলকে সাধুবাদ জানান আগত অতিথিরা। বর্তমানে স্টার লাইট অনন্য সম্মানের সাফল্য ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। একই সঙ্গে ৩০-৩২ জন সেলিব্রিটি প্রবেশ করেন ভিনটেজ গাড়িতে। সত্যিই আরও একবার পায়েল মিঠাই সরকার প্রমাণ করে দিলেন, মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে।

 

 

আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad