ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে, বললেন পড়শী

Ayesha Siddika | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ - ০২:৩২:৫২ পিএম

বিনোদন ডেস্ক : এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গত ১ ও ২ নভেম্বর ঢাকার অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘পড়শীর সঙ্গে গান করে সবসময়ই শ্রোতা-দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি। অনেকদিন পর আমরা আবার একসঙ্গে গান করেছি। প্রত্যাশা তো অনেক। দেখা যাক কতটুকু সাফল্য পাই। তবে আমার বিশ্বাস এই গানটি সবার মন ভরাবে।’পড়শী বলেন, ‘ইমরান ভাই এবং আমি যতোগুলো গান গেয়েছি বলা যায় প্রত্যেকটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এটাই নতুন গানটির সাফল্যের জন্য প্রেরণা। অনেক চমৎকার কথার সঙ্গে শ্রুতিমধুর সুর ও সংগীতায়োজন হয়েছে এই গানে। আমার বিশ্বাস, নতুন গানটি সবার প্রিয় হয়ে উঠবে।’

গত ২৬ ডিসেম্বর পড়শী তার ফেসবুকে লিখেছেন, ‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, “কথা একটাই” গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’
এছাড়া ইমরান ও পড়শী’র বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’। 
  

 

 

কিউটিভি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad