ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

সায়রা বানু কে বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জয় দত্ত

Anima Rakhi | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ - ০২:১৩:০১ পিএম

বিনোদন ডেস্ক  : চার দশকেরও বেশি সময় বলিউডে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। একাধিক প্রেম, বিচ্ছেদ, বিয়েতে নাম জড়িয়েছে তার। তবে এক সময় এক বিবাহিতা অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন এ অভিনেতা।

এক জন্মদিনে প্রয়াত স্বামী দিলীপ কুমারের সঙ্গে সঞ্জয়ের একটি ছবি পোস্ট করেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। সঙ্গে লিখেছেন, ‘সঞ্জয় চিরকালই আমার কাছে পরিবারের মতো। আমাদের বাড়ির সকলে ওকে একরত্তি থেকে পরিণত, অসাধারণ ব্যক্তি হয়ে উঠতে দেখেছি।’

সঞ্জয়ের মা, নার্গিস দত্ত প্রায়শই সায়রার বাড়ি যেতেন। তখন মায়ের হাত ধরে যেতেন ছোট্ট সঞ্জয়ও। সেই সময় নার্গিস ছেলের হাত নাড়িয়ে বলতেন, ‘চল, সায়রাজিকে বলো তুমি আমাকে কী বলো?’ তারপর ছোট্ট সঞ্জু সায়রার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলতেন ‘আমি সায়লা বানুকে বিয়ে করব।’

পুরো বিষয়টি নিয়ে সায়রা বলেছেন, ‘এত মিষ্টি! আমার মনে হয়, শর্মিলা ঠাকুর এবং আমি ওর সব থেকে প্রিয়।’ সঞ্জয়ের জন্মদিনে এই মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন সায়রা। পাশাপাশি জানিয়েছেন, তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রয়েছেন সঞ্জয়। সব সময় ভালবাসা ও শুভেচ্ছা রয়েছে সঞ্জয়ের জন্য।

প্রসঙ্গত, ১৯৮১ সালে ‘রকি’ সিনেমা দিয়ে সঞ্জয় দত্তের বলিউড চলচ্চিত্রে অভিষেক হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন টিনা মুনিম। তার পিতা সুনীল দত্ত পরিচালিত চলচ্চিত্রটি বক্স অফিসে হিট তকমা লাভ করেন।

১৯৮২ সালে তিনি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র বিধাতা ও ১৯৮৩ সালে সুপারহিট ম্যাঁ আওয়ারা হুঁ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৫ সালে প্রায় তিন বছর পর তিনি জান কি বাজি ছবিতে কাজ করেন।

কিউটিভি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad