ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

দেশে না ফেরার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের: রোহিঙ্গা নেতারা

Ayesha Siddika | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ - ০৭:৩৪:১৪ পিএম

ডেস্ক নিউজ : নিজ দেশে ফেরার দাবি নিয়ে বিশাল সমাবেশ করেছেন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা। এখনও স্বদেশ ফিরতে না পারায় দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর দিয়ে রোহিঙ্গা নেতারা বলেন, তাদের সহযোগিতা ও আন্তরিকতার অভাবে দেশে ফেরা হচ্ছে না। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার উখিয়া উপজেলার কুতুপাংল ক্যাম্পে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গা মাঝি, নেতাসহ কয়েক হাজার রোহিঙ্গা অংশ নেন।

সমাবেশ রোহিঙ্গা নেতারা জানান, দীর্ঘ আট বছর বাংলাদেশ তাদের আশ্রয়ে রেখেছে। কিন্তু শত চেষ্টার পরও বাংলাদেশ থাকা রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারেনি। এসময় তারা নিজ দেশে ফেরত যেতে না পারার দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর বর্তান। বলেন, তাদের অসহযোগিতা ও আন্তরিকতার অভাব তারা স্বদেশে ফিরতে পারছেন না। বলেন, তারা দেশে ফিরে যেতে যান অধিকার নিয়ে।

সমাবেশে রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা ও ঘরবাড়ি, সম্পদ,  নিজস্ব পরিচয় সবই ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ রোহিঙ্গাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৭ সালে ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়েছি। ঝুপড়ি ঘরে বাস করছি।

মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না। সমাবেশে আরেক রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয়, আরাকানে গিয়ে রক্ত  দেবো। আমরা আরাকান স্বাধীন করবো।

 

 

কিউটিভি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad