ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬

Anima Rakhi | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ - ০৬:২৫:০১ পিএম

ডেস্ক নিউজ : এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৬ জন রোগী। আর চলতি সপ্তাহে (৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর) ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু এবং চার হাজার ২৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ নভেম্বর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু এবং ৬৭৫ জন হাসপাতালে, ১ ডিসেম্বর ৬ জনের মৃত্যু এবং ৮৮২ জন হাসপাতালে, ২ ডিসেম্বর তিনজনের মৃত্যু এবং ৭০৫ জন হাসপাতালে, ৩ ডিসেম্বর ৭ জনের মৃত্যু এবং ৬২৯ জন হাসপাতালে, ৪ ডিসেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৬২৯ জন হাসপাতালে, ৫ ডিসেম্বর পাঁচজনের মৃত্যু এবং ৫৭০ জন হাসপাতালে, ৬ ডিসেম্বর তিনজনের মৃত্যু এবং ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৭০ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২০০ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

কিউটিভি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৪

▎সর্বশেষ

ad