
স্বাস্থ্য ডেস্ক : নিচে রমজানে বদহজম ঠেকাতে যেসব খাবার খেতে পারেন তা তুলে ধরা হলো—
ইফতারে যা রাখবেন
১. খেজুর: রোজা ভাঙতে ১–২টি খেজুর খেলে দ্রুত শক্তি পাওয়া যায় এবং হজমে সহায়ক ফাইবার মেলে। বিশেষ করে মেদজুল খেজুর ও আজওয়া খেজুর বেশ পুষ্টিকর।
২. হালকা স্যুপ: ডাল, সবজি বা চিকেন স্যুপ পাকস্থলীকে খাবারের জন্য প্রস্তুত করে এবং হজম সহজ করে।
৩. টকদই: দইয়ে থাকা প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং গ্যাস কমায়।
৪. ফলমূল: পেঁপে, কলা, আপেল, তরমুজের মতো সহজপাচ্য ফল কোষ্ঠকাঠিন্য ও অম্লতা কমাতে সাহায্য করে। বিশেষ করে পেঁপেতে প্রাকৃতিক হজম এনজাইম থাকে।
সেহরিতে যা খাবেন
১. ওটস বা লাল আটার রুটি: ফাইবারসমৃদ্ধ খাবার দীর্ঘসময় পেট ভরা রাখে এবং হজম ভালো রাখে।
২. ডিম (সিদ্ধ): প্রোটিনের ভালো উৎস, তবে ভাজা না খাওয়াই ভালো।
৩. শাকসবজি: লাউ, ঝিঙা, পালং শাকের মতো হালকা সবজি হজমে সহায়ক।
৪. পর্যাপ্ত পানি: ইফতার থেকে সেহরি পর্যন্ত ধীরে ধীরে পর্যাপ্ত পানি পান করুন। পানিশূন্যতা থেকেও বদহজম বাড়তে পারে।
যা এড়িয়ে চলবেন
১. অতিরিক্ত ভাজাপোড়া (পিয়াজু, বেগুনি, সমুচা বেশি পরিমাণে)
২. অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার
৩. কোমল পানীয়
৪. ইফতারে একসঙ্গে অনেক বেশি খাওয়া
খোরশেদ/২১ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৪






