ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নটর ডেম কলেজে একাদশে ভর্তিতে লাগবে যেসব যোগ্যতা

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৪ - ০৯:১৩:০১ পিএম

ডেস্ক নিউজ : অন্য বছরগুলোর মতো এবারও নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করবে রাজধানীর নটর ডেম কলেজ। ফলে দেশের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের তারিখ ঘোষণার পর ভর্তিসংক্রান্ত তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

প্রতিবছরের মতো এবারও নটর ডেম কলেজ নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।

নটর ডেম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তির প্রয়োজন নেই বলে এতে জানানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ৯:১২

▎সর্বশেষ

ad