ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা

Ayesha Siddika | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ - ০৮:৪৫:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সেপ ব্ল্যাটারের পর ফিফার দায়িত্বে এসে পরিস্থিতি আরও খারাপ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। এমন মন্তব্য করে ফিফা সভাপতির পদ থেকে তার বিদায় চাইলেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্বে এমন একজনকে দরকার, যিনি অর্থের চেয়ে ফুটবলের ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেবেন।

এরপর ইনফান্তিনোকে নিয়ে আরও কড়া মন্তব্য করেন তিনি। ক্লপ বলেন, ‘সেপ ব্ল্যাটারের পর পরিস্থিতি এর চেয়ে খারাপ হতে পারে, তা আমি ভাবিনি। কিন্তু একজন সেটা করে দেখিয়েছেন।’

১৯৯৮ সালে ফিফা সভাপতি হয়েছিলেন ব্ল্যাটার। দুর্নীতির অভিযোগের মুখে ২০১৫ সালে পদত্যাগ করেন তিনি। অভিযোগ ছিল, সভাপতি নির্বাচনে নিজের পক্ষে ভোট পেতে অর্থ দেওয়ার চেষ্টা করেছিলেন ব্ল্যাটার। তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। তবে দুটি বিচারপ্রক্রিয়ায় শেষ পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হন। এরপরও ফিফার নৈতিকতা কমিটি তাকে ফুটবল থেকে নিষিদ্ধ করে।

২০১৬ সালে ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে ফিফার সভাপতি হন সুইজারল্যান্ডের ইনফান্তিনো। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়েছে।

ইনফান্তিনোর বিকল্প হিসেবে কেমন নেতৃত্ব চান, সেটিও স্পষ্ট করেছেন ক্লপ। তার মতে, ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং ব্যক্তিগত আর্থিক স্বার্থের বাইরে থাকতে পারেন, এমন কাউকে ফিফার দায়িত্ব দেওয়া উচিত।

ক্লপ বলেন, ‘এমন অনেক মানুষ আছেন, যারা সত্যিই ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। তারা আর্থিক স্বার্থ দ্বারা পরিচালিত হন না। এমন কেউ যদি সামনে আসেন এবং সভাপতি হন, তাহলে সেটি হবে বড় ধরনের উন্নতি।’

ইনফান্তিনোর বিরুদ্ধে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ জানিয়েছেন সাবেক সুইস ফুটবলার রামন ভেগা ও জাপানের কোজো তাশিমা। আর্সেন ওয়েঙ্গারের নামও আলোচনায় এসেছে। ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন হওয়ার কথা।

অন্য প্রার্থীদের নিয়ে সরাসরি কিছু বলতে চাননি ক্লপ। তবে ওয়েঙ্গারের নাম নিয়ে তাকে প্রশ্ন করা হলে বলেন, ‘আর্সেন ওয়েঙ্গারের বিষয়ে কিছু শুনেছি। বিষয়টি সত্যি, নাকি মিথ্যা, জানি না। তবে তিনি একজন ভালো মানুষ।’

 

 

আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/রাত ৮:৩৮

▎সর্বশেষ

ad