ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

হরমুজে মাইনে আঘাত, আগুন ধরে অচল তেলের ট্যাংকার

Ayesha Siddika | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ - ০৬:১৯:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে সাগরে নৌ-মাইনে আঘাত লেগে একটি বাণিজ্যিক তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে।  বিস্ফোরণের পর জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়, ‘জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখা এবং অনুমতি ছাড়া নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ সামুদ্রিক এলাকায় প্রবেশ করলে সংশ্লিষ্ট জাহাজগুলো গুরুতর বিপদের মুখে পড়তে পারে।’

তবে ট্যাংকারটির নাম, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ কত—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের নৌবাহিনী। ঘটনাটি হরমুজ প্রণালির আশপাশে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

 

 

আয়শা/১৬ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad