ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বানর বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল উত্তরপ্রদেশের তিন ব্যাংক কর্মকর্তার

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৫:৫৬:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আলিগর ন্যাশনাল হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার মোরাদাবাদের ডোমঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিন ব্যাংক কর্মকর্তা হলেন, এক্সিস ব্যাংক ম্যানেজার সৌরভ শ্রীবাস্তব, ক্যাশিয়ার দিব্যাংশু এবং অমিত। তারা একই ব্যাংকে চাকরি করতেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকারদের বহনকারী গাড়ির সঙ্গে একটি দ্রুতগতির ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত অবস্থায় অমিতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, ওই তিন ব্যাংক কর্মকর্তা গাড়ি চালানোর সময় হঠাৎ রাস্তার মাঝে একটি বানর চলে আসে, বানরটিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তারা। 

দুর্ঘটনার পর পরই পথচারীরা পুলিশকে খবর দেয়।

কিউটিভি/অনিমা/১৩ মে ২০২৪,/বিকাল ৫:৫৬

▎সর্বশেষ

ad