ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রী আব্দুস শহীদ

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৪:৫৬:১৬ পিএম

আমিনুর রশীদ চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এম.পি। অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান -২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে,সোমবার (১৩ মে) ২০২৪ খ্রিঃ দুপুরে শ্রীমঙ্গল খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস, এম সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক, মিলন কান্তি চাকমা।

এতে স্বাগত বক্তব্য হিসেবে শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডলের উপস্থাপনায় ও মৌলভীবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি, জহর তরফদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলায কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আব্দুস সামাদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক ও ভিবিন্ন পেশার কেটে খাওয়া শ্রমিক।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে এবার সরকার কৃষকের কাছ থেকে মণ প্রতি (৪০ কেজি) ১,২৮০ টাকা ধরে বোরো ধান ক্রয় করছেন। উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি তাদের ধান বিক্রয় করতে পারবেন বলে জানাগেছে। এ বছর শ্রীমঙ্গলে কাঙ্ক্ষিত পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার এর নিকট আদ্রর্তা পরিমাপক যন্ত্র রয়েছে।

এতে মাঠ পর্যায়ে ধানের আদ্রর্তা পরিমাপ করে দিচ্ছেন। খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীণ বোরো সংগ্রহ- ২০২৪ মৌসুমে শ্রীমঙ্গলে সিদ্ধ চাল ৩,৫৯৫ মেট্রিক টন, আতপ চাল ৪৩ এবং ধান ১,৪৫৪ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে আগামী দুই মাস পর্যন্ত।

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad