ছয় মাসে ৬০০ ইসরায়েলি সেনা নিহত

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ - ০৭:৩৯:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল-হামাসের গত প্রায় ছয় মাসের সংঘাতে ৬০০ ইসরাইলি সেনা নিহত হয়েছে।  সোমবার (১ এপ্রিল) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে সবশেষ যে ইসরাইলি সেনা নিহত হয়েছেন, তার নাম নাদাভ কোহেন। বয়স ২০ বছর। তবে নাদাভ কবে, কোথায়, কিভাবে নিহত হয়েছেন, সে তথ্য জানায়নি ইসরাইলের সেনাবাহিনী।

জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করলে ইসরাইলের হামলায় ৩২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত প্রায় ৭৫ হাজার।গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad