ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রোজ নষ্ট হচ্ছি

Ayesha Siddika | আপডেট: ২৯ জানুয়ারী ২০২৪ - ০৪:১৪:২৭ পিএম

সাহিত্য ডেস্ক :

আমি রোজ নষ্ট হচ্ছি,
আমি ক্রমশঃ ছোট হচ্ছি, 
নষ্ট হতে যেয়ে প্রতিনিয়ত পাচ্ছি 
অবর্ণনীয় অনুভূতির অসহনীয় কষ্ট!

মনোমোহিনী চুলের ঘ্রাণ;
উন্নত-চিবুক-ঘাড়,স্নিগ্ধ চাহনি আর 
পাখীর পালকের মতো তুলতুলে কান!

তোমায় ভেবে আমার নষ্ট হওয়ার 
প্রথাগত প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে রোজ;
তুমি কস্মিনকালেও ভাবোনি আমায়, 
ভুল করেও করোনি ফোন, রাখোনি কোনো খোঁজ

আমি নষ্ট হতে এসেছি সুখের হাটে 
সুসজ্জিত সৌন্দর্যের পসরা দেখে 
আমি দরদাম করতে লজ্জা পাচ্ছি;
আমি নষ্ট হতে যেয়ে তোমায় ভেবে কষ্ট পাচ্ছি!

কষ্ট দিচ্ছে আমায়, তোমার পুরোনো কিছু কান্না,
কষ্ট দিচ্ছে তোমার মুখাবয়বে 
ভেসে বেড়ানো কিছু মেঘ, আমি
মূলতঃ এভাবে অবেলায় আর নষ্ট হতে চাই না!

আমায় অবিরাম কষ্ট দিচ্ছে তোমার শব্দহীন 
সমান্তরাল অনুভূতিহীন নীরবতা, 
জাগতিক জিজ্ঞাসা চিহ্নের উত্তরশূন্য চাহনি,
আর অবুঝ পোষা বিড়ালছানার মতো নির্লিপ্ততা!

আমি ক্রমশঃ ছোট হচ্ছি, 
আমি রোজ নষ্ট হচ্ছি;
নষ্ট হতে যেয়ে প্রতিনিয়ত পাচ্ছি, অবর্ণনীয় 
অনুভূতির অসহনীয় কিছু এক্সকুসিভ কষ্ট!

 

 

কিউটিভি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad