ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

‘ডাক’ মেরে গাঙ্গুলি-রোহিতের পাশে কোহলি

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৩:৪৬:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : শ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন বিরাট কোহলি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে হাসল না তার ব্যাট। রানের খাতাই খুলতে পারলেন না ভারতের তারকা ব্যাটসম্যান।

লখনৌয়ে আজ ৯ বল খেলে শূন্য রানে ড্রেসিং রুমে ফিরেছেন কোহলি। প্রথম রানের জন্য হাঁসফাঁস করতে থাকা ব্যাটসম্যান ডেভিড উইলিকে তেড়েফুঁড়ে খেলতে যান। কিন্তু ব্যাট-বলে সংযোগ ঠিকমতো করতে পারেননি তিনি। মিড-অফে সহজ ক্যাচ মুঠোয় জমান বেন স্টোকস।

চলতি বছর ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে আউট হওয়ার তেতো স্বাদ পেলেন কোহলি। সবমিলিয়ে ২৩ ইনিংস পর। সবশেষ ‘ডাক’ মেরেছিলেন তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ওয়ানডেতে এনিয়ে ১৬বার রানের খাতা না খুলেই ড্রেসিং রুমে ফিরলেন কোহলি। ভারতের হয়ে এই তালিকায় যৌথভাবে ষষ্ঠ তিনি। ১৬বার করে এই তেতো স্বাদ পেয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। সর্বোচ্চ ২০বার ‘ডাক’ মেরেছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।

 

 

কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad