আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি, জামায়াতকে ‘না’

superadmin | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ - ০৮:৫৮:০৯ পিএম

ডেস্কনিউজঃ আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, বিএনপিকে কয়েকটি শর্তসাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

বিপুল/২৭.১০.২০২৩/রাত ৮.৪৬

▎সর্বশেষ

ad