ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

লাইবেরিয়ার নির্বাচনী সহিংসতায় নিহত ৩

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৮:০২:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : লাইবেরিয়ায় আগামী ১০ অক্টোবর প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন। কিন্তু তার আগেই প্রধান দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। জাতিসংঘ এবং পশ্চিম আফ্রিকার একটি আঞ্চলিক ব্লকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) এবং জাতিসংঘ গতকাল শনিবার বলেছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় লোফা কাউন্টিতে সহিংসতা শুরু হলে তিনজন মারা যায়। এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোকাইয়ের ইউনিটি পার্টি এবং প্রেসিডেন্ট জর্জ উয়ের ক্ষমতাসীন কোয়ালিশন ফর ডেমোক্রেটিক চেঞ্জের (সিডিসি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতিসংঘ এবং ইকোওয়াস এক বিবৃতিতে উভয় দলের নেতাদের দৃঢ়ভাবে তাদের সমর্থকদের উসকানি এবং অন্য কোনও সহিংস কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ১৯৮৯ থেকে ২০০৩ সালের মধ্যে গৃহযুদ্ধের ফলে দেশটিতে আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারায়।

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/রাত ৮:০২

▎সর্বশেষ

ad