স্পোর্টস ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পেরিয়েছে বছর। বিশ্বজুড়ে বিরাজমান এই সামরিক অভিযানের প্রভাব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানারকম প্রতিকূলতার মধ্যে নাজেহাল অবস্থা অন্যান্য দেশগুলোরও। রাশিয়ার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনেক দেশ। যার প্রভাব পড়ছে দেশটির অ্যাথলিটদের ওপর। বিভিন্ন প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হচ্ছে রাশিয়া ও বেলারুশকে। পাশাপাশি আরও নানা ধরনের প্রতিকূল অবস্থার সম্মুখীন হচ্ছেন রাশান অ্যাথলিটরা।
গেল বছর টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর থেকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল উইম্বলডন কর্তৃপক্ষ। গেলবারের উইম্বলডন আসরে এমন নিষেধাজ্ঞার জেরে অংশগ্রহণ করতে পারেননি রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ ও ভিক্টোরিয়া আজারাঙ্কা। চলতি মৌসুমে দেশটির অ্যাথলিটদের অংশগ্রহণে বাধা না থাকলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটির পতাকা বহনের ক্ষেত্রে। অংশগ্রহণকারী অ্যাথলিটরা নিজেদের দেশের পতাকা বহন করতে পারবেন না। নিরপেক্ষভাবে অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ।
উইম্বলডনের এমন নিষেধাজ্ঞার কারণে তাদের পয়েন্ট কেটে নেয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেছে লন টেনিস অ্যাসোসিয়েশন ও ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন। এমন শাস্তির মুখে পড়েও রাশিয়ার সঙ্গে আপস করতে রাজি নয় উইম্বলডন অথরিটি। যদিও রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটরা নিজ দেশের পতাকা ছাড়া নিরপেক্ষভাবে অংশগ্রহণে পূর্ণ সম্মতি জানিয়েছেন।
এদিকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ইউক্রেনিয়ায় অ্যাথলিটদের জন্য বিশেষ এক সাহায্যের ব্যবস্থা রেখেছে টেনিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের আয়োজকরা। এই টুর্নামেন্টে থাকাকালীন তাদের সব ধরনের খরচ বহন করবে কর্তৃপক্ষ। এ ছাড়াও টুর্নামেন্টের প্রতিটি টিকিট থেকে এক পাউন্ড আর্থিক সাহায্য দেয়া হবে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্তদের জন্য।
কিউটিভি/আয়শা/২৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০০
