খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি।

Ayesha Siddika | আপডেট: ২১ অক্টোবর ২০২৬ - ০৮:০৫:৫১ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব চলছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শ্রী শ্রী রক্ষাকালি মন্দির পুজা মন্ডপ সহ পৌরসভা ও সদর ইউনিয়ন সহ ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওস্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা পৌর সভার কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালি মন্দির দূর্গাপূজা মন্ডপ সহ পৌরসভার ও   সদর ইউনিয়ন পরিষদের ৪টি দূর্গাপুজা মন্ডপ সহ  গুইমারা, রামগড়,মানিকছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি। এর আগে রামগড়,মানিকছড়ি,গুইমারা উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরির্দশন করেন।
মাটিরাঙ্গা উপজেলা  নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু,  জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদে সদস্য এম এন আবছার, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু,জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো.কামাল উদ্দিন দীপ্ত,পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ন ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য তাছলিমা সিরাজ সিমা,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন,ইন্সপেক্টর তদন্ত মো. আশরাফুল মুন্না   মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বদি, পৌর বিএনপির সাধারন সম্পাদক  ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও  উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মাটিরাঙ্গা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সনাতন  সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।তিনি দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

 

আয়শা/২১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

▎সর্বশেষ

ad