ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তাইওয়ানকে আবারও হুমকি চীনের

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৮:৪৬:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানকে আবারও হুমকি দিয়েছে চীন। সর্বশেষ হুমকিতে চীন বলেছে, বিদেশি রাজনীতিক যারা তাইওয়ানের সঙ্গে যোগাযোগ (ইন্টারঅ্যাক্ট) করছে তারা আগুন নিয়ে খেলছে। আল জাজিরার খবরে বলা হয়েছে,  চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের একজন মুখপাত্র বুধবার এই হুমকি প্রদান করেন। চীনের এই মুখপাত্র বলেন, ‘নতুন বছরে চীন পূর্বের মতো সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সংকল্পবদ্ধ।’ তাইওয়ানের স্বাধীনতার চক্রান্ত চূর্ণ করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

মাও জিয়াওগুয়াং নামে তাইওয়ান বিষয়ক চীনের এই মুখপাত্র আরও বলেন, কিছু দেশ তাইওয়ানকে স্বাধীন হওয়ার মতো বিদ্বেষপরায়ণ সমর্থন দিচ্ছে। এটা সুনিশ্চিতভাবে উসকানি। এসব দেশগুলোকে তাইওয়ানকে স্বাধীনতার মতো ভুল সংকেত প্রদান বন্ধ করার আহ্বান জানান তিনি।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। অঞ্চলটির কাছে দেশটি সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের শাসন মেনে নেওয়ার জন্য তাইওয়ানের ওপর কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চাপ জোরদার করেছে বেইজিং। তাইওয়ান সরকার বলেছে, তারা শান্তি চায়, তবে হামলা তা নিজেদের সুরক্ষায় ব্যবস্থা নেবে। সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad