ব্রেকিং নিউজ
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি

চীনের ভিসা বন্ধের প্রতিবাদ জাপানের

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০১:২৬:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চীন জাপানী নাগরিকদের ভিসা বন্ধ করে দেয়ায় বুধবার টোকিও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে জাপান এ সিদ্ধান্ত পাল্টাতে চীনের কাছে দাবি জানিয়েছে। খবর এএফপি’র

এদিকে চীন মঙ্গলবার বলেছে, টোকিও ও সিউলের নেয়া পদক্ষেপের কারণে তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ভিসা প্রদান বন্ধ রাখবে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, চীনের প্রতিশোধমূলক এই পদক্ষেপ দু:খজনক।

তিনি উল্লেখ করেন, জাপানের নেয়া পদক্ষেপ হলো চীনের মুল ভূখন্ড ও ম্যাকাও থেকে ভ্রমণের আগে এবং অবতরণের পর ভ্রমণকারীদের কভিড-১৯ পরীক্ষা করাতে হবে। কিন্তু চীনা ভ্রমণকারীদের প্রবেশে বাধা নয়।

তিনি বলেন, আমরা কূটনৈতিক উপায়ে চীনের কাছে এর প্রতিবাদ এবং এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, চীনে করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। দেশটির সরকার করোনার বিরুদ্ধে ‘শূন্য নীতি’ ঘোষণা করেছিল। কিন্তু দেশের জনগণের প্রতিবাদ বিক্ষোভের মুখে চীনা কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিবর্তন করে। এরপর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ উর্দ্ধমুখী।

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২৬

▎সর্বশেষ

ad