ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিজয়নগরে ভবনের আগুন নিয়ন্ত্রণে

superadmin | আপডেট: ২৫ আগস্ট ২০২২ - ১২:০২:৫৪ এএম

ডেস্কনিউজঃ রাজধানীর বিজয়নগরের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার পর ওই ভবনে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়ার হাউজ ইন্সপেক্টর দেওয়ান আজাদ ইত্তেফাক অনলাইনকে জানান, ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে রাত ৮টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ভবনটির দোতলায় হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু জায়গায় আগুন এখনো জলছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

এর আগে, বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগরের একটি ভবনে আগুন লাগার সংবাদ পাই। ওই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই দফায় তিনটি ও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

বিপুল/২৪.০৮.২০২২/রাত ১১.৫৭

▎সর্বশেষ

ad