ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

Anima Rakhi | আপডেট: ২২ আগস্ট ২০২২ - ১১:২৩:৫৭ এএম

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তুহিন নামের আরও এক যুবক আহত হয়েছেন। 

রোববার (২১ আগস্ট) রাত পৌনে আটটার দিকে সফিউদ্দিন কলেজ রোডের আউচপাড়া মেরিট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানন টঙ্গীর বড় দেওড়া এলাকার ফজলুল হক পাটোয়ারীর ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম।

তিনি জানান, রাতে সফিউদ্দিন কলেজ রোডের মেরিট স্কুলের মোড়ে তাননসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলো। এসময় অজ্ঞাত প্রায় ২০-৩০ জন তাননকে এবং তুহিনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাননকে মৃত ঘোষণা করেন। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি শাহআলম।

কিউটিভি/অনিমা/ ২২.০৮.২০২২/সকাল ১১.২৩

▎সর্বশেষ

ad