ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘বেহেশত’ থেকে অজান্তেই সত্য বলে ফেলছেন পররাষ্ট্রমন্ত্রী : রিজভী

superadmin | আপডেট: ১৯ আগস্ট ২০২২ - ০৪:৫৫:১৯ পিএম

ডেস্কনিউজঃ ‘সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছি’ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেহেশত থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই পররাষ্ট্রমন্ত্রী সত্যটাই বলে দিয়েছেন।

আজ শুক্রবার (১৯ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যটা কিন্তু আজকে দেশের প্রত্যেকটি গণমাধ্যমে এসেছে। তার মানে কি জনগণের সমর্থন নেই।

শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই এ কথায় তা প্রমাণিত হয়েছে। অবৈধ পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তার অজান্তেই সত্য কথা বলে বসেন। এ সরকার সম্পর্কে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা সেটাই মন্ত্রীরা প্রমাণ করছেন। ‘বেহেশত’ থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না তাই সত্যটাই বলে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ সরকার সম্পর্কে বিএনপি ও দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা, সেটাই এ সরকারের মন্ত্রীরা প্রমাণ করছেন। জনগণের ভিত্তির ওপর তারা তো দাঁড়িয়ে নেই। তারা দাঁড়িয়ে থাকতে চায় অন্যের শক্তির ওপর। এরা যে দড়িটা ধরে আছে, সেটা জনগণের দড়ি নয়, বাইরের। আজ সেটা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ সরকার প্রধানকে লেন্দুপ দর্জির সঙ্গে তুলনা করেছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়া। মোমেন সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়ার বক্তব্যই সঠিক ছিল তা প্রমাণিত হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

কিউএনবি/বিপুল/১৯.০৮.২০২২/ বিকাল ৪.৪৯

▎সর্বশেষ

ad