ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চকবাজারের পোড়া ভবন থেকে মরদেহ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ১৫ আগস্ট ২০২২ - ০৪:৪২:৫৬ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আরো কয়েকজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে আগুন লাগার প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।  দুপুর ১২টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের অন্তত ১০ ইউনিটের চেষ্টায় ২টা ২০-এ নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন টেলিফোনে বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

কিউটিভি/অনিমা/ ১৫.০৮.২০২২/বিকাল ৪.৪২

▎সর্বশেষ

ad