ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৭৬তম স্বাধীনতা দিবসে ভারতীয় হাই কমিশনে নানা আয়োজন

Anima Rakhi | আপডেট: ১৫ আগস্ট ২০২২ - ১১:৪৯:৫২ এএম

ডেস্ক নিউজ : ঢাকায় ভারতীয় হাই কমিশন নানা আয়োজনে দেশটির ৭৬তম স্বাধীনতা দিবস পালন করছে। 

হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৫ আগস্ট) সকালে হাই কমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। 

এ সময় তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া দেশটির রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান। 

সেখানে আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। 

এ বছরের স্বাধীনতা দিবস ভারতের স্বাধীনতার ৭৫তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের অংশ হিসেবে এই আয়োজন উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালিত হচ্ছে। 

কিউটিভি/অনিমা/ ১৫.০৮.২০২২/সকাল ১১.৪৯

▎সর্বশেষ

ad