ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩ বাসের ধাক্কা, নিহত ২

superadmin | আপডেট: ১৪ আগস্ট ২০২২ - ০৬:৪১:৫২ পিএম

ডেস্কনিউজঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একে একে ৩টি বাসের ধাক্কা লাগে। এ সময় বাসের নিচে চাপা পরে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে বাসে যাত্রী তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। কিছু সময় বাস চলাচল বন্ধ থাকায় প্রায় ৩ কিলোমিটার যানজট হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন, তানিয়া আক্তার (২৫), সুমাইয়া (১৮), আক্তার হোসেন (৩৩), তনয় বরাল (২৩), ফেরদৌসি আক্তার (৫০), হেনারা বেগম (৬১), শিরীন সুলতানা (৩৮), মনির হোসেন (৪০), নজরুল ইসলাম (৬০), হাসানা (৩৩), গোলাম কবীর (৪৫)। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাসে ওঠার জন্য কেয়টখালি এলাকায় এক্সপ্রেসের পাশে অপেক্ষায় ছিলেন নিহত ওই দুজন। এ সময় ঢাকামুখী একটি বাস তাদের ওঠানোর জন্য গতি কমিয়ে আনে। এ সময় পেছন থেকে আসা সাকুরা পরিবহণ ও শরীয়তপুর পরিবহণের অপর দুটি বাস পরপর পেছন থেকে ধাক্কা দেয়।

এতে সামনে থাকা মোল্লা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ও ব্যক্তিকে চাপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয় তিন বাসে থাকা অন্তত ২০ যাত্রী।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফুজ রিবেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। ৩টি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিপুল/১৪.০৮.২০২২/ সন্ধ্যা ৬.৩৬

▎সর্বশেষ

ad