ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন

Ayesha Siddika | আপডেট: ০৬ আগস্ট ২০২২ - ০৭:৪৯:২৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘‘একটি গাছ রোপন, একটি শান্তির বীজ বপন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়েছে। (৬ আগস্ট) শনিবার দুপুর ১টায় নগরীর আখালিয়া নতুন বাজার এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানে এই মহতি কাজের উদ্বোধন করা হয়। এসময় ফলজ বনজ ঔষধী জাতের শতাধিক চারা রোপন করা হয়।

বৃক্ষরোপনকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা বেগম। এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষরোপনে আরো যত্নবান হওয়ার আহবান জানান। এই জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করায় এলাকাবাসী রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপত্বিতে আরসি সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ পিপি মোঃ আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ পিপি জিয়াউল হক এমপিএইচএফ, রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ পিপি ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আলম আরএফএসএম, রোটাঃ মোঃ হুসাইন আহমেদ আরএফএসএম। স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অর্জুন চন্দ দাশ, শিক্ষক আমিরুল ইসলাম, পপি রানী দাস, সাইফুল্লাহ খান, শিমুল চক্রবর্তী, হীরক চক্রবর্তী, রুবেল দাস, মোঃ জয়নাল আবেদীন, পিংকী চন্দ্র ঝুমা, উর্মিলা দেব পূর্ণিমা, মোঃ দেলোয়ার হোসেন এবং অভিভাবক সৈয়দ বদরুল। আলম।

 

 

কিউটিভি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

▎সর্বশেষ

ad