ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চবির আরও ৪ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক করা হবে শিক্ষককে

superadmin | আপডেট: ২৫ জুলাই ২০২২ - ০৭:১৩:৪০ পিএম

ডেস্কনিউজঃ এক বছর আগে দুই ছাত্রীকে হেনস্তার এক ঘটনায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ ছাড়া এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের দায়ে এক শিক্ষককে কঠোরভাবে সতর্ক এবং অন্য একটি ছাত্রী হেনস্তার ঘটনায় আরেক ছাত্রকে সতর্ক করারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ ও আরএইচ রাজু। চারজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ছাত্র-ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর এ টি এম রফিকুল হককে লিখিতভাবে সতর্কের সিদ্ধান্ত হয়েছে।

ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকসুলভ আচরণ করা এবং শব্দ চয়নে সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে তাকে। তার বিরুদ্ধে এ ধরনের আর কোনো অভিযোগ পাওয়া গেলে তিনি সর্বোচ্চ শাস্তির মুখে পড়বেন বলে লিখিত জানানো হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে রসায়ন বিভাগের ছাত্রকে লিখিতভাবে সতর্ক করার সিদ্ধান্ত হয়েছে।

বিপুল/২৫.০৭.২০২২/সন্ধ্যা ৭.০৯

▎সর্বশেষ

ad