আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
হুথিদের সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে ২ হাজার ৬৫২টিতে দাঁড়িয়েছে। তবে এসব হামলা ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৫০
