ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবস ২০২২ পালিত

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২২ - ০২:৫০:১৬ পিএম
ইকবাল হাসান,নেত্রকোণা প্রতিনিধি :”নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে নেত্রকোণায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কমার রায়, পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (পিপিএম),জেলা মৎস্য অফিসার মোঃ শাহজাহান কবীর, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার নেত্রকোণা সদর মাহমুদা আক্তারসহ জেলার সকল মৎস্য খামারী ও জেলার মৎস্য অফিসের কর্মকতাবৃন্দ।

কিউটিভি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৯

▎সর্বশেষ

ad