ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুর্গাপুরে যুবলীগের নেতার বাড়িতে হামলার প্রতিবাদে থানায় অভিযোগ

Anima Rakhi | আপডেট: ২২ জুলাই ২০২২ - ০৭:০৬:৫৪ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবলীগের সহ:সম্পাদক রায়হান, সেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ি অনিক এর বাড়ি ঘর কুপিয়ে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার গভীর রাতে একদল চিহ্নিত সন্ত্রাসীরা তাহাদের মেরে ফেলার জন্য চরমোক্তারপাড়া এলাকায় কয়েকটি বাসা বাড়িতে হামলা চালায়। ঐদিন রাতে নিজাম উদ্দিন ও ব্যবসায়ি অনিক কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে চরমোক্তারপাড়া বাসায় যাওয়ার পথে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রদিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় মোটরসাইকে ফেলে দৌড়ে পালিয়ে যায় নিজাম উদ্দিন ও অনিক। পরবর্তিতে সন্ত্রাসীরা রামদা, কিরিচ, ধারালো দা, লোহার রড, লাঠিসোঠা দিয়ে উপজেলা যুবলীগের সহ:সম্পাদক রায়হান, সেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ও ব্যবসায়ি অনিক এর বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যপক ক্ষতি সাধন করে। পরবর্তিতে বিভিন্ন ঘর থেকে প্রায় চার লক্ষ টাকার স্বর্নালঙ্কার ও একটি মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় তাদের মেরে ফেলার হুমকি দিয়ে যায়।

এনিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রসী হামলার অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।পৌর মেয়র আলাউদ্দিন আলাল বলেন, পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি দিন দিন বেড়েই চলেছে। দায়ের মহড়া, সন্ত্রাসীদের আনাগোনায় পৌরবাসী সহ সাধারণ ব্যবসায়িরা ভয়ে আতঙ্কিত। আমি শান্তি প্রিয় মানুষ, পৌরবাসীকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। পৌরশহরে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন।

কিউটিভি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৬

▎সর্বশেষ

ad