ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্গাপুরে সাপেকাটা রোগীকে প্রথম ভ্যাক্সিন প্রদান

Anima Rakhi | আপডেট: ২২ জুলাই ২০২২ - ০৭:০০:০৯ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গ্রীন পিট ভাইপার নামক এক বিষাক্ত সাপে কেটেছে এমদাদুল (৩৫) নামের এক রোগীকে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে সাপের ভাক্সিন দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সাপে কাটা রোগী দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের আব্দুল খালেক এর ছেলে। এই প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপে কাটা রোগীকে সাপের ভ্যাক্সিন দেয়।জানা যায়, বুধবার রাতে এমদাদুল ঘর থেকে বের হওয়ার সময় ঘরের বারান্দায় থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এসে সাপটিকে লোহার খাছায় বন্দি করে এমদাদুল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দ্রুততার সহিত এমদাদুলের শরীরে সাপের ভ্যাক্সিন প্রয়োগ করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, আমরা সাপের দংশনটি দেখেই বুঝতে পারি এটি বিষাক্ত সাপের। তাৎক্ষণিকভাবে সাপে কাটা রোগীর শরীরে ভ্যাক্সিন প্রয়োগ করে রোগিকে নজরদারিতে রাখি। এই প্রথম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাপের ভ্যাক্সিন দেয়া হয়।

কিউটিভি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

▎সর্বশেষ

ad