ব্রেকিং নিউজ
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

উত্তপ্ত উজবেকিস্তান

superadmin | আপডেট: ০৫ জুলাই ২০২২ - ১০:১৬:৪১ পিএম

ডেস্কনিউজঃ গত কয়েক দিনের সংঘর্ষে মধ্য এশিয়ার এই দেশে প্রাণ গিয়েছে ১৮ জনের। আহতের সংখ্যা আড়াইশোর কাছাকাছি। রাজনৈতিক গোলমাল মূলত স্বশাসিত অঞ্চল কারাকল্পকস্তানকে কেন্দ্র করে।

সম্প্রতি আরব সাগরের তীরবর্তী ওই প্রদেশের স্বশাসনের অধিকার খর্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট শাভকত মিরজিইয়োইয়েভ। সংবিধান সংশোধনের উদ্দেশ্যে খসড়া প্রস্তাব পেশ করেছিলেন তিনি। তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা প্রদেশ।

কারাকল্পকস্তানে মূলত সংখ্যালঘু জনজাতিদের বসবাস। সেখানে উজবেকের চেয়ে বেশি প্রচলিত কাজাখ ভাষা। সেখানকারই স্বশাসনের অধিকার খর্ব করতে চেয়েছিলেন দেশের প্রেসিডেন্ট যা ভাল চোখে দেখেননি স্থানীয় বাসিন্দারা। গত শুক্রবার প্রশাসনিক রাজধানী নুকাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয় প্রচুর গাড়ি। ভেঙে ফেলা হয় ব্যারিকেড। পুলিশ-জনতা সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৮ জনের। আহত অনেককে হাসপাতালে ভর্তি।

শহরে দাঙ্গা বাধানোর অভিযোগে ৫১৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে ধৃতদের মধ্যে বেশির ভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। পরিস্থিতি বুঝে আপাতত সংবিধান সংশোধনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট। তবে আগামী এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।

বিপুল/ ০৫.০৭.২০২২/ রাত ১০.১১

▎সর্বশেষ

ad