ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তাপপ্রবাহের কবলে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৫ - ০২:৪৯:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তাপপ্রবাহের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। এতে অঞ্চলটিতে দাবানলের ঝুঁকি বেড়েছে। এমতাবস্থায় দেশটির ভিক্টোরিয়া রাজ্যের বড় অংশজুড়ে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এরইমধ্যে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের গ্রাম্পিয়ানস ন্যাশনাল পার্কে বড় ধরনের দাবানল শুরু হয়েছে। এতে বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস হচ্ছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ বলেছে, শনিবার কিছু এলাকায় তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াস (২৫ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট) বেশি হতে পারে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল রাজ্য ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে শনিবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে (৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে।

মেলবোর্ন বিমানবন্দরে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস (৯১ ডিগ্রি ফারেনহাইট) ছিল। দেশটির আবহাওয়াসংক্রান্ত নথি অনুযায়ী, এ তাপমাত্রা অস্ট্রেলিয়ার জানুয়ারি মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় ৬ ডিগ্রি বেশি।

ভিক্টোরিয়ার পশ্চিমাঞ্চলীয় উইমেরাসহ দুটি এলাকায় আগুন জ্বালানোর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৮০ কিলোমিটারের বেশি জায়গাকে কর্তৃপক্ষ ‘চরম’ দাবানলের ঝুঁকিতে থাকা এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৯

▎সর্বশেষ

ad