ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মালয়েশিয়ার রাজার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

Ayesha Siddika | আপডেট: ১৩ জুন ২০২২ - ০৫:৩৪:৫৩ পিএম
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার দেশটির রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। মালয়েশিয়ার রাজার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ সোমবার (১৩ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত সোমবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নিগারায় দেশটির ১৬তম রাজা ইয়াং দি-পার্টুয়ান আগাং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রানী তুঙ্কু আজিজাহ আমিনাহ মায়মুনাহ ইস্কান্দারিয়াহ আগংয়ের সঙ্গে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার এবং তাঁর সহধর্মিনী মিসেস তাসলিমা সারোয়ার শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সম্প্রতি শ্রমিক প্রেরণের পদ্ধতি চূড়ান্ত করায় মহামহিম রাজা (আগং) বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি হাইকমিশনারের বিশেষ সমন্বিত উদ্যোগ ও ইতিবাচক ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান এবং প্রশংসা সূচক অভিমত প্রকাশ করেন। এছাড়াও বন্ধুত্বপূর্ণ দেশ দুটির মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধি এবং বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

কিউটিভি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad