ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে রাসুল (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কটুক্তির প্রতিবাদে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের মানববন্ধন

Anima Rakhi | আপডেট: ১১ জুন ২০২২ - ০৮:৫৮:০৯ পিএম
হিমেল চন্দ্র রায়,নীলফামারী প্রতিনিধি : ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা এবং গনমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) এবং মা আয়েশা সিদ্দিকা (রাঃ) শানে অবমাননা এবং কটুক্তিকর মন্তব্যের প্রতিবাদে ১১জুন (শনিবার) সকাল ১১ টায় ডোমার রেলগেটে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন কর্মসূচী ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি এবং ডোমার কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মুফতি মাহমুদ বিন আলম এর সভাপতিত্বে কর্মসূচীর শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ সফিয়ার রহমান। 

এসময় মাওলানা মুফতি ফরিদ উদ্দিন ফারুকি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামীয়া রিয়াজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, মাওলানা জাহিদ হাসান, জামেয়া ইসলামীয়া রিয়াজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা একরামুল হক, মাওলানা মাহবুব আলম, ছাত্র জমিয়ত বাংলাদেশের ডোমার উপজেলা সভাপতি মাওলানা রাজু রুহানী এবং সাধারন সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আরেফী প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ভারতীয় সকল পন্য ও ভারতীয় টিভি চ্যানেল বর্জনের আহবান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সহ সভাপতি এবং পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া মসজিদের ইমাম মাওলামা লোকমান হোসেন।

কিউটিভি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad