ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

superadmin | আপডেট: ১৩ জুলাই ২০২৫ - ১১:১৮:৫২ পিএম

ডেস্কনিউজঃ রোববার বিকেল ৩টায় চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড়ে বিএনপির একাংশ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লৎফুল হায়দার লিপ্টন, সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান খাজা, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

বক্তরা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় যারা বিএনপির কোনো প্রোগ্রাম করেনি। সেই সব লোকদের নি‌য়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তারা আরও বলেন, সদ্য চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ হোসেন পাখি ও ১নম্বর সদস্য সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিনকে তদন্ত ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

চিলমারী উপজেলা বিএনপির কমিটি ইতোপূর্বে ঘোষণা নিয়ে সংঘর্ষ ও মামলা পাল্টা মামলা হয়েছে। চিলমারী উপজেলা সদর কমিটি বিরোধীদের নিয়ন্ত্রণে আছে। নতুন কমিটি নেতৃবৃন্দ চিলমারীতে এখনো অবস্থান নিতে সক্ষম হয়নি।

১৩.০৭.২০২৫/রাত ১১.১৫

▎সর্বশেষ

ad