ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

অনুসন্ধানে ব্যক্তিগত তথ্য গোপন রাখার উপায় যোগ করছে গুগল

admin | আপডেট: ০১ মে ২০২২ - ১২:০০:৪১ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগল অনলাইন অনুসন্ধানে ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য বিকল্প নানা ব্যবস্থা সম্প্রসারিত করেছে।

সংস্থাটি বলেছে যে ফোন নম্বর, ইমেইল এবং ব্যক্তিগত ঠিকানা বা ব্যক্তিগত যোগাযোগের তথ্যের মতো আরও নানা বিষয়বস্তু গুগলে অনুরোধ করে তা অনুসন্ধানের ফলাফল থেকে সরিয়ে ফেলার জন্য লোকজনকে অনুরোধ করার সুযোগ দিবে।

নতুন নীতিটি অন্যান্য তথ্য যা ব্যক্তিগত পরিচয় চুরির ঝুঁকি তৈরি করতে পারে—এই যেমন লগ-ইন এর মত গোপনীয়তথ্যগুলো অপসারণ করার ও অনুমতি দিচ্ছে।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে যে তথ্যের উন্মুক্ততা অত্যাবশ্যক, তবে “সেই সঙ্গে লোকজনকে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে দক্ষ করাটাও জরুরি যাতে তারা নিজেদের তথ্য সুরক্ষা করতে পারে এবং তাদের ব্যক্তিগত স্পর্শকাতর বিষয় , ব্যক্তিগতভাবে সনাক্তকরণযোগ্য তথ্য গোপন থাকে।”

এরা বলেছে “গোপনীয়তা এবং অনলাইন সুরক্ষা একসাথে চলে। আপনি যখন ইন্টারনেট ব্যবহার করছেন তখন আপনার সংবেদনশীল, ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য তথ্য কিভাবে পাওয়া যায় তার উপর নিয়ন্ত্রণ থাকা গুরুত্বপূর্ণ।”

তবে কোম্পানী বলছে, হঠাৎ অপ্রত্যাশিত জায়গায় ক্রমবর্ধমান হারে তথ্য ভেসে ওঠে এবং নতুন উপায়ে তা ব্যবহার করা হয় সে কারণেই নীতির বিবর্তনের প্রয়োজন।

অনলাইনে ব্যক্তিগত যোগাযোগের তথ্য খোলাখুলিভাবে পাওয়া যাওয়া একটি হুমকি সৃষ্টি করতে পারে এবং গুগল বলেছে যে তারা ঐ তথ্য অপসারণ করার বিকল্পব্যবস্থা রাখার জন্যও অনুরোধ পেয়েছে।

তবে তারা বলছে “এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গুগলঅনুসন্ধান থেকে কনটেন্ট বা বিষয়াদি অপসারণ করার মানে এই নয় যে তা ইন্টারনেট থেকে চলে যাবে । সে কারণেই আপনিযদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে হোস্টিং সাইটের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউটিভি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২:০০

▎সর্বশেষ

ad